Thursday, June 25, 2026

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

Date:

Share post:

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল(East Bengal FC)। প্রথম জনের ম্যাচ রয়েছে বেঙ্গালুরুতে। ঘরের মাঠে খেলবে ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে বিকেল পাঁচটা থেকে লাল হলুদ ম্যাচ রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuva Bharati Krirangan)। দু’টি ম্যাচই দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। এই মুহূর্তে চার ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৭। কেরালা অবশ্য এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি। সে দিক থেকে কিছুটা অ্যাডভান্টেজে থাকবে লাল হলুদ শিবির। তবে আইএসএল-এ (ISL)শুরুটা দারুণ হলেও, দুই ম্যাচ পরেই হোঁচট খেতে হয়েছে লাল-হলুদ দলকে। নর্থ ইস্ট ম্যাচে কিছু ভুল সিদ্ধান্তের জন্য সমালোচিত হতেই পাল্টা কর্মকর্তাদের দিকে আঙ্গুল তুলেছেন অস্কার ব্রুজো (Oscar Bruzon)। সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল কোচের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সমর্থকরা। বিতর্কে প্রভাব মাঠে পড়ে কিনা সে দিকে নজর থাকবে।

অন্যদিকে একই দিনে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে মোহনবাগান। তারা চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। বেঙ্গালুরু এফসি পেয়েছে ৭ পয়েন্ট। গত মরসুমে সুনীল ছেত্রীদের ঘরের মাঠে ০-৩ হেরেছিল বাগান। সেই যন্ত্রণা ভুলে সুনীলদের বিরুদ্ধে ৩ পয়েন্ট তুলতে চাইছেন বাগান কোচ সের্জিয়ো লোবেরা (Sergio Lobera)। সুনীল ছেত্রীকে কি আলাদা করে গুরুত্ব দিচ্ছে সবুজ বেরুন শিবির? লোবেরার প্রশ্ন উত্তর, “অতীত নিয়ে ভাবছি না। ওদের দলে কিছু বদল হয়েছে। তবে শক্তি খুব একটা কমেনি। আগের চার ম্যাচ যে ভাবে খেলেছি, এই ম্যাচটাও সে ভাবেই খেলতে চাই। প্রতিপক্ষ দলের এক বা দু’জন ফুটবলারকে নিয়ে ভাবছি না। পুরো দলকে নিয়েই ভাবছি।আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তার জন্য সব ম্যাচ জিততে হবে। ৩ পয়েন্ট নিয়ে ফেরাই আমাদের লক্ষ্য।” সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ শুরু হবে।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...