Wednesday, June 24, 2026

৬০ বছর বয়সে বিয়ে করলেন কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক

Date:

Share post:

নিজের পুরোনো বন্ধু রবীনা খুরানাকে রবিবার বিয়ে করলেন ৬০ বছর বয়সী কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক। এক বড় পাঁচতারা হোটেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বিয়েতে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল৷ বিয়ে নিয়ে টুইটে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, “মুকুল ওয়াসনিক ও রবীনা খুরানাকে দাম্পত্যের নতুন যাত্রার জন্য হৃদয় থেকে শুভেচ্ছা জানাই। আশা করি আগামী দিনগুলি তাদের জীবনের শ্রেষ্ঠ সময় হয়ে উঠুক।” টুইটে শুভেচ্ছা জানান কংগ্রেস নেতা মনীশ তিওয়ারিও।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...