Thursday, April 9, 2026

সন্তোষ মিত্র স্কোয়ারে সুষ্ঠু , নিরাপদ দোল উৎসব পালন

Date:

Share post:

দোল মানে রং ওঠা পুরনো জামা টেনে বের করার দিন শেষ। সোশ্যাল মিডিয়ায় সেলফি আর ছবির হিড়িকে আমজনতার দোলেও ডিজাইনার বা রং মিলান্তি পোশাকের চল।

আর সেসব পরেই সকাল থেকেই রং খেলা তথা হোলি পার্টি চলছে সন্তোষ মিত্র স্কোয়ারে।

সজল ঘোষের উদ্যোগে গত তিন বছর ধরে এখানে দোল উৎসবের আয়োজন করা হচ্ছে। তাঁর কথায়, রং খেলতে সবাই ভালোবাসেন। কিন্তু রংবাজির জেরে অনেক সময় বাড়ির মহিলারা বের হতে চান না। সেই কারণে তাঁদেরকে একটা সুষ্ঠু, নিরাপদ দোল উৎসব উপহার দিতেই এই আয়োজন। নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সের মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে জড়ো হয়েছেন। ছোট, বড়, চেনা, অচেনা সবাই মুঠো ভরে তুলে দিচ্ছেন আবির। সেই আবিরে রঙিন হচ্ছেন তাঁরা। ভেদাভেদ ভুলে এক বর্ণময় উৎসবের সাক্ষী সন্তোষ মিত্র স্কোয়ার।

Related articles

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...