Tuesday, June 9, 2026

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

Date:

Share post:

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly election) সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তিন রাজ্যেই এক দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে। ফলাফল ঘোষণা হবে আগামী ৪ মে। পাশাপাশি আজ কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার একটি করে আসনের উপনির্বাচন রয়েছে।

কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা আসনের সংখ্যা ৩০ টি, যেখানে ২৯৪ জন প্রার্থী লড়াই করছেন। অসমে ১২৬ আসনের জন্য ৭২২ জন এবং কেরলে ১৪০ আসনের জন্য ৮৯০ জন প্রার্থী দাঁড়িয়েছেন। অসমের হেভিওয়েট প্রার্থী তালিকায় রয়েছেন বিজেপি প্রার্থী হিমন্ত বিশ্বশর্মা, লোকসভায় কংগ্রেসের সহকারী নেতা গৌরব গগৈ, সিএএ বিরোধী আন্দোলনের নেতা অখিল গগৈ। এই রাজ্যে ২৩ টি আসনে লড়াই করছে তৃণমূল কংগ্রেসও। কেরলের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের সঙ্গে ক্ষমতাসীন বামজোট এলডিএফের।পুদুচেরিতে মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী থাট্টানচাভাড়ি এবং মঙ্গলম আসনে প্রার্থী হয়েছেন। থাট্টানচাভাড়িতে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ভি বৈথিলিঙ্গম। শেষ পাওয়া খবর অনুযায়ী নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ পর্ব।

Related articles

এবার বিদ্রোহী ব্লকে সায়নী? দিল্লি-যাত্রা নিয়ে জোর জল্পনা

বিদ্রোহী সাংসদদের প্রথমদিনের বৈঠকে ছিলেন না কিন্তু এবার নাকি ওই শিবিরেই নাম লেখাচ্ছেন যাদবপুরের তৃণমূল (TMC) সাংসদ সায়নী...

নবান্নের বৈঠকের পরেই ‘কনফেডারেশন’ পোস্টার সোশ্যাল মিডিয়ায়, টলিপাড়ার পরিবর্তনে সিলমোহর!

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ক্ষমতার কাঠামো বদলের ইঙ্গিত স্পষ্ট। 'বিশ্বাস ব্রাদার্স' জমানা শেষ হতেই ফেডারেশন অতীত, এখন চর্চায় শুধুই...

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...