Friday, June 12, 2026

রাজ্যসভার পঞ্চম আসনের প্রার্থী নিয়ে এখনও আঁধারে রাজ্যের বাম-কং

Date:

Share post:

রাজ্যসভার পঞ্চম আসনের প্রার্থী নিয়ে কংগ্রেস ও বামেদের চাপান উতোর যথারীতি চালু হয়ে গিয়েছে৷ বঙ্গ-সিপিএমের প্রস্তাব ছিলোএই আসনে সীতারাম ইয়েচুরিকে প্রার্থী করা হোক৷ কংগ্রেসের হাই কম্যাণ্ড এই নামে সহমত প্রকাশও করেছিলো৷ কিন্তু ২০১৮-র মতো এবারওসিপিএম পলিট ব্যুরোর কারাত-লবি খারিজ করেছে ইয়েচুরির নাম৷ দ্বিতীয় নাম উঠে আসে কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ৷ প্রদেশ কংগ্রেস এই নামে আপত্তি জানায়নি৷ কিন্তু সূত্রের খবর, দিল্লি-সিপিএম এই নামও খারিজ করেছে৷ এই পরিস্থিতিতে বিকল্প দু’টি নাম ভেসে উঠেছে৷ প্রথমটি বাম-শরিক সিপিআই নেতা কানহাইয়া কুমারের, দ্বিতীয় নাম, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের৷ কানহাইয়া রাজনৈতিক জগতের হলেও বিচারপতি সম্পূর্ণভাবেই অ-রাজনৈতিক৷ জানা গিয়েছে, কারাত লবি চেষ্টা চালাচ্ছে, মহম্মদ সেলিমকে কংগ্রেসের সমর্থনে রাজ্যসভায় পাঠাতে৷ সেলিমে প্রবল আপত্তি প্রদেশ কংগ্রেসের৷ এই সেলিমের কিছু মন্তব্যের কারনেই ২০১৯-এর লোকসভা ভোটে কং-বাম জোট বানচাল হয়েছে বলেই প্রদেশ নেতাদের ধারনা৷

ওদিকে কানহাইয়া এই মুহূর্তে বিজেপি-বিরোধী গুরুত্বপূর্ণ মুখ হলেও ‘ইগো’-কে প্রাধান্য দিয়ে সিপিএম কোনও শরিককে এই আসন যে ছাড়বে না, তা এক রকম নিশ্চিত৷ এক্ষেত্রে হাতে থাকে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের নাম৷ এই নামে কংগ্রেসের আপত্তি হয়তো থাকবে না, কিন্তু সিপিএম কী করবে বলা মুশকিল৷ সহমতের ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের জন্য কংগ্রেস রাহুল গান্ধীকে এবং সিপিএম সীতারাম ইয়েচুরিকে দায়িত্ব দিয়েছে৷

অন্যদিকে বিরোধী দলনেতা আবদুল মান্নান ইতিমধ্যেই দলের হাই কম্যাণ্ড তথা কং-সুপ্রিমো সোনিয়া গান্ধীকে চিঠি লিখে বলেছেন, পঞ্চম আসনে কংগ্রেস নিজের প্রার্থী পাঠাক! সেক্ষেত্রে সমর্থন চেয়ে অনুরোধ করা হোক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এই প্রস্তাবে প্রদেশ কংগ্রেসের জোট-পন্থীরা আপত্তি জানিয়ে বলেছেন, পুরভোটে দু’দলে জোট হচ্ছে, সেখানে তৃণমূলের সমর্থন নিলে ভুল বার্তা যাবে৷ তবে এআইসিসি সূত্রের খবর, এই প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছেন সোনিয়া স্বয়ং৷
জোট প্রাথীর নাম এখনও ঝুলে আছে বলেই তৃণমূল এখনও পঞ্চম আসনের তাস লুকিয়ে রেখেছে৷ এমনও শোনা যাচ্ছে, পঞ্চম আসনে জোটের প্রার্থী পছন্দ না হলে তৃণমূলের সমর্থন নিয়ে আবদুল মান্নান নিজেই পাড়ি দিতে পারেন রাজ্যসভায়৷

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...