Friday, June 12, 2026

নিজের শহরে ঝাঁ চকচকে বাংলো কিনে আবেগতাড়িত নেহা কক্কর!

Date:

Share post:

ছবি দেখে বোঝাই যাচ্ছে, বাড়িতে নতুন রঙ করা। গাড়ি থেকে আলোর প্রতিফলনে চোখ ধাঁধিয়ে যাবার উপক্রম । পাশের জমিতে হলদে ফুলের সমারোহ । রোদচশমায় বাংলো বাড়ির দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছেন বলিউডি গানের সুপারস্টার নেহা কক্কর।

ভাবছেন এ দৃশ্য তো স্বাভাবিক? এত বড় তারকা, তাঁর তো এসব থাকবেই। তবে নেহা কক্করের ক্ষেত্রে ব্যাপারটি একটু আলাদা । অনেক সংগ্রাম করে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি। থাকতেন ভাড়া বাড়িতে, এবার নিজের জন্য বাংলো কিনলেন। উচ্ছ্বাস তো হবেই।
সম্প্রতি সেই বাংলোর সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন নেহা কক্কর। উত্তরাখণ্ডের ঋষিকেশ এলাকায় এই বাংলোটি কিনেছেন নেহা। যে শহরে জন্মেছেন, সেখানে এত দিন পরে এমন একটি বাংলো কিনতে পেরে আবেগতাড়িত গায়িকা।
সেই ভাড়া বাড়ি আর নতুন বাংলোর ছবি পাশাপাশি রেখে নেহা পোস্ট করেছেন ছবি। লিখেছেন আবেগতাড়িত নোট।
একের পর এক হিট গানের জন্য জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নেহা কক্কর। ‘লন্ডন ঠমকড়া’, ‘কর গ্যায়ি চুল’, ‘দিলবার’, ‘মানালি ট্র্যান্স’, ‘ধাতিং নাচ’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’, ‘কোকাকোলা তু’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে।
একসময় এ শহরেই একটি ভাড়া বাড়িতে তাঁর পুরো পরিবার থাকত। বাঁ দিকের পুরোনো বাড়িটির একটি ঘরে তাঁরা থাকতেন, আর তার সঙ্গে ছোট্ট একটি রান্নাঘরে তাঁর মা রান্না করতেন, সামনে একটি টেবিল পাতা ছিল। এই বাড়ি থেকে চোখ সরিয়ে ডানদিকের চকচকে বাড়িটি এখন তাঁদের। এই শহরে যখন তিনি এই নতুন বাংলোটি দেখেন, তখন আবেগতাড়িত হয়ে পড়েন। এর জন্য নেহা তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...