Saturday, June 13, 2026

লোকাল ট্রেনে আক্রান্ত মহিলা সাংবাদিক! পার্ক সার্কাসে অবাধে ছোঁড়া হলো পাথর-মূত্র

Date:

Share post:

অফিস সেরে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন এক মহিলা যাত্রী। নাম অদিতি দে। নিত্যযাত্রী। পেশায় সাংবাদিক। চড়েছিলেন শিয়ালদহ দক্ষিণ শাখায় ডাউন ডায়মন্ডহারবারগামী লোকাল ট্রেনে। কিন্তু পার্ক সার্কাস স্টেশন থেকে ট্রেন ছাড়তেই শুরু হয় দুষ্কৃতীদের তাণ্ডব। অসভ্যতামি। ট্রেন লক্ষ্য করে ইঁট, রেল লাইনের পাথর এমনকী মূত্রও প্লাস্টিকের প্যাকেটে নিয়ে ছুঁড়তে থাকে ওই দুষ্কৃতী দল। এটা এখন শিয়ালদহ দক্ষিণ শাখায় পার্ক সার্কাস এবং মল্লিকপুর স্টেশনের নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এবার সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিকটিম অদিতি দে নামের কলকাতার এই মহিলা সাংবাদিক। কী বলছেন তিনি? সাংবাদিকদের বিভিন্ন গ্রুপে হোয়াটস আপ গ্রুপে অদিতি তাঁর তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে লিখছেন, “অফিস থেকে ফেরার পথে শিয়ালদহ থেকে ডায়মন্ডহারবারগামী লোকাল ট্রেনে সফর করছি। হঠাৎই পার্কসার্কাস থেকে ট্রেন ছাড়ার মুহূর্তেই হটাৎ একদল লোক চলন্ত ট্রেনের দিকে লক্ষ্য করে জানলা দিয়ে মূত্র ছোড়ে এবং ঢিল ছুঁড়ে দেয়। সেই ছোড়া মূত্রে আমি হাফ ভিজে গেছি এবং আর একটুর জন্যে ছোড়া ঢিল-এর হাত থেকে বেঁচে গেছি।

প্রত্যেক দিন এই ঘটনাটি চলছে, সন্ধের পর থেকেই ট্রেনকে লক্ষ্য করে এইভাবে ইট, পাথর, নোংরা ভর্তি প্লাস্টিক ছোড়া হয়।

এইভাবে যে প্রত্যেক দিন ঢিল, ইট, পাথর,নোংরা ভর্তি প্লাস্টিক, মূত্র ছোড়া হচ্ছে, অন্য কোনওদিন যদি এসিড ছোড়া হয় তার দায়িত্ব কে নেবে?

রেল পুলিশ-এর তরফ থেকে পারলে প্লিজ কোনও স্টেপ নিন। নিত্যদিন এইভাবে ইট,পাথর অথবা নোংরা ভর্তি প্লাস্টিক ছোড়া হয় এবং এর কোনও প্রতিকার হচ্ছে না।”

আমরা এখন বিশ্ববাংলা সংবাদের পক্ষ থেকে এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং রেল প্রশাসনকে এই ঘটনার তদন্তের আর্জি জানাচ্ছি।

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...