Friday, June 12, 2026

‘এক দেশ এক রেশন কার্ড’, পথ দেখাচ্ছে ত্রিপুরা

Date:

Share post:

দেশের সমস্ত মানুষের জন্য তৈরি হচ্ছে এক রেশন কার্ড। সম্প্রতি এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার । এই ব্যাবস্থা পুরোপুরি চালু হয়ে গেলে এক দেশ এক রেশন কার্ডের মাধ্যমে গ্রাহকরা দেশের যে কোনও রেশন দোকান থেকে রেশন তুলতে পারবেন। ভিন রাজ্যের শ্রমিকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
ইতিমধ্যেই চলতি বছরের নভেম্বর মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে অন্ধ্রপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা ও ত্রিপুরায় এই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। পরবর্তী ক্ষেত্রে গোটা দেশে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় এই প্রকল্প এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সফল
ত্রিপুরায় । এখানে প্রায় 10 লক্ষ রেশন কার্ড আছে তার মধ্যে সাড়ে 8 লক্ষ গ্রাহক এই সুবিধা পাচ্ছেন বলে প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে। ত্রিপুরায় 1900 দোকান আছে তার মধ্যে মাত্র 40 টি রেশন দোকান বাদ দিয়ে বাকি রেশন দোকানে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে গ্রাহকদের সরবরাহ করা হচ্ছে। আগামী দিনে সব দোকানেই রেশন দেওয়ার জন্য ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা হবে।
জানা গিয়েছে ভিন রাজ্যে যাওয়া কর্মচারীরা জাতীয় খাদ্য আইনের আওতায় এই পরিষেবা পাবেন। এবং পুরো পরিষেবাটি হবে অনলাইন প্রক্রিয়ায়। তবে শুধুমাত্র যে ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের স্বার্থে নয়, এই পরিষেবার মাধ্যমে রেশন দোকানের দুর্নীতি কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...