Friday, June 12, 2026

করোনা প্যাঙ্গোলিনের উপর ‘আশীর্বাদ’

Date:

Share post:

আপ্তবাক্যটা একটু অন্য রকম ভাবে বললে বলা যায়, কারও সর্বনাশ, তো কারও পৌষ মাস। অন্তত প্যাঙ্গোলিনের দিকে তাকিয়ে এই কথা বলতেই হচ্ছে। করোনাভাইরাস সারা বিশ্বে আতঙ্কের চেহারা নেওয়ার পরেই, এই ভাইরাস নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। এর মধ্যে উঠে আসে পেঙ্গোলিনের নাম। বন্য জীব-জন্তুদের মধ্যে প্যাঙ্গোলিন বিপুল মাত্রায় পাচার করা হয় চিনে। সেদেশের অত্যন্ত সুস্বাদু, জনপ্রিয় একটি পদ এই প্যাঙ্গোলিনের মাংস। মাংসের পাশাপাশি প্যাঙ্গোলিনের শরীরে থাকা আঁশ থেকে ওষুধ তৈরি করা হয়। সব মিলিয়ে চোরা কারবারীদের নজরে মোস্ট ওয়ান্টেড প্যাঙ্গোলিন। যার জেরে
বর্তমানে বিশ্বে বিলুপ্তপ্রায় প্রাণীদের মধ্যে প্যাঙ্গোলিনের নাম সবার উপরে। ২০১৬-তেই আন্তর্জাতিক বাজারে প্যাঙ্গোলিন বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। অবৈধ বিক্রি রুখতে মোটা অঙ্কের জরিমানাও ঘোষণা করা হয়েছে। এশিয়ার বাজারে অবৈধ ভাবে প্যাঙ্গোলিন বিক্রি করতে গিয়ে ধরা পড়লে ১ লক্ষ ৯ হাজার ৮৩০ কোটি টাকা জরিমানা দিতে হবে।
করোনাভাইরাস মহামারির আকার নেওয়ার পরেই চিনে বন্য প্রাণীর মাংস খাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর তার জেরে প্যাঙ্গোলিনের চাহিদাও তলানিতে ঠেকেছে। ফলে করোনাভাইরাসের জেরে নিশ্চিত অবলুপ্তির হাত থেকে এ যাত্রায় বোধহয় রক্ষা পেল প্যাঙ্গোলিন।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...