Thursday, April 9, 2026

বেহালায় দোল উৎসবে মাতলেন তৃণমূলের অলিখিত “বিধায়ক” রত্না

Date:

Share post:

তিনি এখন বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেসের অলিখিত “বিধায়ক”। এখন দলে তাঁর গুরুত্ব ও দায়িত্ব অনেক বেড়েছে।

সম্প্রতি, বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটরের দায়িত্ব পাওয়ার পর তৃণমূল নেত্রীর রত্না চট্টোপাধ্যায়ের এটাই প্রথম দোল ও হোলি। তিনি যেমনটা জানালেন, রঙের উৎসবে মাতেন প্রত্যেক বছরই, তবে এবছর গুরু দায়িত্ব পাওয়ার পর, প্রথম ১৩১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের কর্মীদের নিয়ে হোলি খেললেন রত্না চট্টপাধ্যায়।

পাশাপাশি বার্তাও দিলেন “যেন এই আনন্দ অন্য কারও নিরানন্দের কারণ না হয়”। তাই নির্দিষ্ট সীমা এবং গণ্ডির মধ্যে হোলি খেলে যথেষ্ট আনন্দ উপভোগ করলেন রত্না চট্টোপাধ্যায়-সহ ১৩১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের তৃণমূল কর্মী-সমর্থনবৃন্দ এবং সাধারণ মানুষ।

উল্লেখ্য, কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিন নিজের বিধানসভা ও ওয়ার্ড থেকে “নিরুদ্দেশ”। বিজেপিতে যোগদান করলেও রাজনীতিতে কোনও সক্রিয়তা নেই। তাঁর অনুপিস্থিতে এখন এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন রত্নাদেবী।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...