Thursday, June 11, 2026

উহান ফেরত কোয়ারানটিন ক্যাম্পে সরকারের কত খরচ, খাবারের মেনু কী, দেখে নিন

Date:

Share post:

এক একজনের খাবার পিছু দৈনিক বরাদ্দ ৩০০ টাকা। সেইসঙ্গে, ৫৫০ টাকা দামের ৫০০ মিলিলিটারের উন্নত মানের হ্যান্ড-স্যানিটাইজার। আর প্রতি ছ-ঘণ্টা অন্তর দিনে চারটি করে এন-৯৫ ফেস-মাস্ক তো আছেই। এক একজনের ফেস-মাস্ক আর স্যানিটাইজারের দৈনিক খরচই প্রায় ১৪০০ টাকা। সবমিলিয়ে গত ২৭ ফেব্রুয়ারি চিনের উহান ফেরত ১১২ জন ভারতীয়কে কোয়ারানটিনে রাখতে কেন্দ্রীয় সরকারের দৈনিক খরচ হচ্ছে ৩ লক্ষ টাকা। পশ্চিম দিল্লির ছাওয়ালে ইন্দো-তিব্বতি বর্ডার পুলিশের ক্যাম্পে কোয়ারানটিনের বন্দোবস্ত। সবসময়ের জন্য ডাক্তার-নার্সও প্রস্তুত। করোনাভাইরাসের উৎসস্থল থেকে ফেরায় স্বভাবতই এই নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা নিয়েছে মোদি সরকার। এই কোয়ারানটিন পর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সব নিয়ম যাতে সকলে ঠিকঠাক মেনে চলেন তার জন্য নিয়মিত নজরদারি ও স্বাস্থ্যপরীক্ষাও অব্যাহত। ১২ জন চিকিৎসক সবসময় ডিউটি দিচ্ছেন।

উহান ফেরত ভারতীয়দের জন্য কোয়ারানটিন ক্যাম্পে খাবারের মেনু ছিমছাম ও স্বাস্থ্যসম্মত। এবং তা বিশুদ্ধ নিরামিষ। দেওয়া হচ্ছে ঘরোয়া, ব্যালান্সড ডায়েট। ব্রেকফাস্টে থাকছে মিসি রুটি অথবা আলু পরোটা আর দুধ। লাঞ্চে বাসমতী রাইস, ডাল, শাহী পনির ও ডেজার্ট। ডেজার্টের তালিকাটি যথেষ্ট আকর্ষণীয়। থাকছে গুলাবজামুন, গাজরের হালুয়া। ডিনারের ডেজার্টে ক্ষীর। স্ন্যাক-টাইমে শুধু চা আর বিস্কুট। সপ্তাহে একদিন ডিনারে পরিজ বা দালিয়া। ফলের মধ্যে থাকছে বেদানা, কলা, কমলালেবু, খেজুর, অামন্ড। রান্না হচ্ছে শুধুমাত্র সয়াবিন ও সরষের তেলে। খাদ্যতালিকায় নন-ভেজ বা আমিষের প্রবেশ নিষেধ।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...