Tuesday, April 7, 2026

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ পেরোল

Date:

Share post:

দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০ পার হয়ে গেল। মঙ্গলবার কেরলে নতুন করে ৬ জনের দেহে মিলল করোনাভাইরাস। কর্ণাটকে আক্রান্ত হলেন আরও ৩ জন। পুনে থেকে ২ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।

কেরলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। পঞ্জাবে ইতালি ফেরত এক ব্যক্তির দেহেও ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। সোমবার কেরলের ৩ বছরের এক শিশু ও জম্মুর ৬৩ বছরের এক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই শিশুটিকে এরনাকুলাম মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। গত সপ্তাহেই বাবা-মার সঙ্গে ইতালি থেকে ফিরেছে সে। অন্যদিকে জম্মুর ওই বৃদ্ধা সম্প্রতি ইরানে গিয়েছিলেন। জম্মুর গভর্নমেন্ট হাসপাতালে ওই বৃদ্ধার চিকিৎসা শুরু হয়েছে। লাদাখের ২ জনের দেহে পাওয়া গিয়েছে করোনাভাইরাস।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...