Thursday, June 25, 2026

রং খেলার পর স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ৪ স্কুল পড়ুয়ার

Date:

Share post:

মর্মান্তিক !

দোলের দিন রং খেলার পর একসঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিলো ৪ স্কুল- পড়ুয়া৷ ওই পুকুরের জলে ডুবে মৃত্যু হল ৪ জনেরই। তাদের সকলের বয়স ১১ থেকে ১৪ বছরের মধ্যে।

সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার ঝামালডাঙা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সানি প্রামাণিক, স্নেহা প্রামাণিক, রাখি হালদার ও শুভ হালদার। রাখি ও শুভ ভাই-বোন৷

সোমবার দুপুরে দোলে রং খেলে পুকুরে স্নান করতে নেমেছিল ওই ৪ পড়ুয়া।
কিছুক্ষণ পর ওই পুকুরে স্নান করতে নেমে গামছা ভাসতে দেখেন এক বাসিন্দা। এতে তাঁর সন্দেহ হয়। ওদিকে বাড়ি না ফেরায় মৃতদের পরিবারের লোকজনও খুঁজতে শুরু করে৷ খবর পেয়ে ওই পুকুরে নেমে খোঁজা শুরু করতেই প্রথমে শুভ হালদারের দেহ এবং এরপর একে একে বাকি ৩জনের দেহ উদ্ধার হয়। তাদের সকলকে সঙ্গে সঙ্গে আড়ংঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
মৃতদের পরিবার জানিয়েছে, ওই ৪ স্কুল পড়ুয়ার কেউ-ই সাঁতার জানত না। ফলে জলে নামার সঙ্গে সঙ্গেই তলিয়ে যায়৷ দোলের দিনে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...