Tuesday, April 7, 2026

এবার থানায় অভিযোগ রোদ্দুরের বিরুদ্ধে

Date:

Share post:

রবীন্দ্রসঙ্গীতে একের পর এক অশ্লীল শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। অবশেষে রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো বেলেঘাটা থানায়। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে রোদ্দুর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, রবীন্দ্রভারতীর ঘটনা সামনে আসার পরেই এই অভিযোগ দায়ের করা হবে বলে সিদ্ধান্ত নেয় সংগঠন। সংগঠনের বক্তব্য, গত কয়েক মাস ধরেই রবীন্দ্রনাথের গানের সঙ্গে অশালীন শব্দ যুক্ত ছিলেন রোদ্দুর রায়। এভাবে বাংলা সংস্কৃতির অপমান করা হচ্ছে। তার প্রভাব পড়ছে ছোট ছোট ছেলেমেয়েদের উপর। এই কারণেই রোদ্দুর রায়ের নামে অভিযোগ জানানো হলো। প্রাথমিকভাবে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করা হলেও সংগঠনের তরফে রাজ্যের প্রতিটি থানায় অভিযোগ দায়ের করা হবে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...