Sunday, June 14, 2026

নাড্ডা-শোভন কথা, গেরুয়া শিবিরে সক্রিয় হচ্ছেন প্রাক্তন মেয়র, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

অবশেষে মান ভেঙেছে কলকাতার প্রাক্তন মেয়রের ?

মঙ্গলবার প্রবল জল্পনা, এবার স্বেচ্ছা-নির্বাসনে ইতি ঘটিয়ে সক্রিয় রাজনীতিতে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়৷
বিজেপি সূত্রে খবর, বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের উদ্যোগে এদিন
বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে৷ নাড্ডাকে নিজের কথা বলেছেন শোভন৷ বলেছেন কিছু সমস্যার কথাও৷ বিজেপি সভাপতি সব কিছু শুনেছেন এবং দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন৷ ঘনিষ্ঠ মহলে এর পরই নাকি শোভন আংশিক সন্তোষ প্রকাশ করেছেন৷ বিজেপি শিবিরও আশাবাদী, কলকাতা পুরভোটে শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বেই দল লড়াই করবে৷ তৃণমূল নেতৃত্ব রত্না চট্টোপাধ্যায়কে তাঁর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতেই অভিমান ভুলে শোভন নিজেই নাকি বিজেপি’র জাতীয় সভাপতির সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন৷ বিএল সন্তোষ এদিন সেই কাজটি করে দিয়েছেন৷ নাড্ডার সঙ্গে কথা বলে সব জট খুলে গিয়েছে, এতটা আশা বঙ্গ-বিজেপি এখনই না করলেও, এদিন শোভন অনেকটাই ইতিবাচক সুরে কথা বলেছেন বলে বিজেপি সূত্রের দাবি৷ তাই তাদের আশা, পুরভোটের মুখেই গেরুয়া শিবিরে সক্রিয় হচ্ছেন কলকাতার প্রাক্তন মেয়র।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...