Sunday, June 14, 2026

৪ঘণ্টা বৈঠকেও মিললো না রফাসূত্র, পুরভোটের আগে জোট সংকটে বাম-কংগ্রেস!

Date:

Share post:

শপথ ছিল এক সঙ্গে লড়াই করার। প্রতিশ্রুতি ছিল একসঙ্গে মাঠে নামার। কিন্তু কোথায় কী? সমঝোতা এখন বিশবাঁও জলে! জোট অটুট রাখতে রাজ্যসভায় বিনা শর্তে বামেদের আসন ছেড়েছে কংগ্রেস। দাবি ছিল, পুরভোটে সম্মানজনক আসন বন্টন। তা নিয়েই আজ, মঙ্গলবার প্রমোদ দাশগুপ্ত ভবনে ছিল বাম কংগ্রেস যৌথ বৈঠক। কিন্তু কোথায় কী!

দীর্ঘ ৪ ঘণ্টা বৈঠকের পরও মিললো না রফাসূত্র। ফলে আগামীকাল, বুধবার ফের বৈঠকে বসতে চলেছে বাম-কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, কলকাতা পুরভোটে ৪৫টি আসন দাবি করেছে প্রদেশ কংগ্রেস। কিন্তু তথ্য-পরিসংখ্যান দিয়ে বামেরা বলছে, এটা আত্মহত্যার সামিল। তারা কংগ্রেসকে কোনওভাবেই ৩০ থেকে ৩৫টির বেশি আসন ছাড়তে রাজি নয়। শরিকদের জেতা আসন দেওয়া যাবে না। গত পুরভোটে যে যেখানে প্রথম বা দ্বিতীয় হয়েছে, সেই আসনগুলি তাদের ছাড়া হবে। এমন যুক্তি মানতে নারাজ কংগ্রেস। তাদের দাবি, যার যেখানে শক্তি আছে, সেই আসনটি তাকে ছাড়া হোক। গতবারের ফলাফল সমঝোতার ভিত্তি হতে পারে না।

কলকাতা পুরভোটে আলিমুদ্দিনের অঙ্ক, কংগ্রেসকে খুব বেশি হলে ছাড়া হতে পারে ৩০ থেকে ৩৫টি আসন। ৭০টি আসনে লড়াই করবে বামেদের দলের শরিক সিপিএম। সিপিআই ও ফরওয়ার্ড ব্লককে ছাড়া হবে যথাক্রমে ১০ ও ৭টি আসন। বাকি সামান্য কয়েকটি আসন দেওয়া হবে বামেদের একেবারে ক্ষুদ্র শরিকদের। কিন্তু মানতে নারাজ কংগ্রেস!

সব মিলিয়ে যখন রাজ্যের শাসক দল তৃণমূল নিজেদের ঘুঁটি সাজিয়ে নিয়েছে। এই মুহূর্তে প্রধান বিরোধী শক্তি বিজেপির অঙ্ক কষা প্রায় শেষ, ঠিক তখনই জোট সংকটে বাম-কংগ্রেস!

Related articles

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...