Sunday, June 14, 2026

পার্ক সার্কাস কাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত, মহিলা সাংবাদিককে টি আই প্যারেডের আর্জি

Date:

Share post:

দোলের দিন চলন্ত ট্রেনের মহিলা কামরায় মহিলা সাংবাদিক অদিতি দে নিগ্রহের ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে গিয়েছে। তাই অবশেষে উচ্চপর্যায়ের তদন্তে নামতে চলেছে রেল পুলিশ। ইতিমধ্যেই পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে প্রায় ১০জন সমাজ বিরোধীকে গ্রেফতার করেছে রেল পুলিশ। তাদের শিয়ালদহ জিআরপি লক আপে রাখা হয়েছে। বারবার একই ঘটনা ঘটায় এবং বিভিন্ন মহল থেকে চাপ আসায় অবশেষে উচ্চ পর্যায়ের তদন্তে নামার জন্য তৈরি হচ্ছে রেল পুলিশ।

এদিকে, সাংবাদিক অদিতি দে বিকেল নাগাদ লিখিত অভিযোগ জানাতে গেলে, তাঁকে অভিযুক্তদের টি আই প্যারেডের আর্জি জানানো হয় রেল পুলিশের পক্ষ থেকে। যদিও রেল পুলিশের এই আবেদন নাকচ করে দেন অদিতি। তাঁর কথায়, সন্ধ্যা হয়ে গিয়েছিল। রেল লাইনের ধারে তখন অন্ধকার। তাছাড়া আকস্মিক এই ঘটনায় প্রথমে কিছুটা হকচকিয়ে যান অদিতি। প্লাস্টিকের প্যাকেটে করে প্রস্রাব উড়ে এসে লাগে তাঁর চোখেমুখে। যা যথেষ্ট জ্বালা-যন্ত্রনা দায়ক ছিল। ফলে চলন্ত ট্রেন থেকে ওই কয়েক সেকেন্ডের মধ্যে কাউকে সঠিকভাবে চেনা সম্ভব নয়।

Related articles

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...