Tuesday, April 7, 2026

সম্ভবত ১২ মার্চ ভোপালে বিজেপিতে যোগদান সিন্ধিয়ার

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রিত্ব নাকি রাজ্যের মসনদ? সমস্ত সম্ভাবনা খোলা রেখেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিষয়ে দফায় দফায় আলোচনা চালাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। আগামীকাল রাতেই বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা। এদিকে মঙ্গলবার ভোপালে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর শিবরাজ সিং চৌহানকে ফের ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তিনিই প্রথম পছন্দ। আপাতত শোনা যাচ্ছে, ১২ মার্চ ভোপাল থেকেই বিজেপিতে যোগ দেবেন সিন্ধিয়া। কমল নাথ সরকারকে আরও চাপে ফেলতেই এই কৌশল। তারপর ১৩ মার্চ রাজ্যসভার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। বাজেট অধিবেশনের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সময় সিন্ধিয়াকে পূর্ণমন্ত্রীর পদ দিতে আগ্রহী বিজেপি।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...