Sunday, June 14, 2026

অমিত শাহের ‘চেকমেট’, মহারাষ্ট্রের বদলা মধ্যপ্রদেশ?

Date:

Share post:

মহারাষ্ট্রের বদলা মধ্যপ্রদেশ? ১৫ মাসের কংগ্রেস সরকার উল্টে দেওয়ার সম্ভাবনা তৈরি করে কার্যত কিস্তিমাৎ করলেন অমিত শাহ, এমন কথা শোনা যাচ্ছে বিজেপির অন্দরেই। মহারাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েও সরকার গড়তে পারেনি বিজেপি। একদা শরিক শিবসেনা হাত মিলিয়েছে ঘোষিত দুই রাজনৈতিক শত্রু এনসিপি, কংগ্রেসের সঙ্গে। সবচেয়ে কম আসন পেয়েও ব্যাকডোর দিয়ে মহারাষ্ট্রে ক্ষমতা ভোগ করছে কংগ্রেস। অধুনা রাজনীতির চাণক্য বলে পরিচিত অমিত শাহের পক্ষে এটা হজম করা সহজ ছিল না। মধ্যপ্রদেশে কংগ্রেস ও বিজেপির মধ্যে সংখ্যার ব্যবধানও সামান্য। তার উপর মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার লাগাতার মতভেদ ও অসন্তোষ শাহের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছিল। সময়মত তা কাজে লাগাতে দ্বিধা করেননি কৌশলী শাহ। এবার মহারাষ্ট্রের ‘হিসেব’ মধ্যপ্রদেশে মিটিয়ে নিয়ে কংগ্রেসকে রাজনৈতিকভাবে বিরাট ধাক্কা দিলেন প্রাক্তন বিজেপি সভাপতি।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...