Monday, April 6, 2026

দোলের দিন শান্তিনিকেতনে ‘অবিশ্বাস্য’ ছবি!

Date:

Share post:

আর পাঁচটা দিনের মতো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়তি কোনও উৎসাহ নেই, যেন সাধারণ একটা দিন যাপন হচ্ছে। এই অবিশ্বাস্য ছবিটাই ধরা পড়ল দোলের দিন শান্তিনিকেতনে। করোনাভাইরাস আতঙ্কে ইউজিসির নির্দেশ মেনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার ‘বসন্ত উৎসব’ স্থগিত রেখেছে। স্থগিত কারণ, তাদের দাবি সম্ভব হলে আতঙ্ক কাটলে ‘বসন্ত উৎসব’ পালন করা হবে। তবে উৎসব বাতিল হয়েছে, পর্যটকের উৎসাহ তো নয়। দোলে শান্তিনিকেতনে কাটাবেন বলে যাঁরা আগে থেকেই হোটেল বুকিং করে রেখেছিলেন, তাঁরা পৌঁছে গিয়েছিলেন শ্রীনিকেতন, প্রান্তিকের রাঙামাটির পথে। নেহাত কম পর্যটক যাননি বোলপুর-শান্তিনিকেতনে। কিন্তু বিজ্ঞপ্তি মতোই বিশ্বভারতীর মূল ক্যাম্পাসের প্রবেশপথ ছিল বন্ধ। এমনকী, বিশ্বভারতীর মূল ভবনে যাওয়ার মূল রাস্তা ধরে এগোলে সঙ্গীতভবন, কলাভবন, পাঠভবন, রবীন্দ্রভবন, কাচের ঘর বা উপাসনাগৃহ দেখতে পাওয়া যায়, সেই রাস্তাও সোমবার বন্ধ রাখা হয়। পরিচয়পত্র না থাকলে ছাত্র-ছাত্রীদেরও ওই পথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।

বিশ্বভারতী ঘুরে দেখতে না পারলেও, পর্যটকেরা ভিড় জমান সোনাঝুরিতে। সেখানেই রং খেলায় মেতে ওঠেন অনেকে।
হোটেল বা রিসোর্টগুলির তরফেও সেখানে আবির খেলা এবং বাউল গানের আয়োজন করা হয়। এবারে দোলের দিন ‘অচেনা’ শান্তিনিকেতনের সোনাঝুরিতেই একমাত্র বসন্ত উৎসবের এক টুকরো ছবি পাওয়া গেল ।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...