Sunday, June 7, 2026

সমকামী দুই পুরুষের জমকালো বিয়ের সাক্ষী থাকল মার্কিন মুলুক

Date:

Share post:

একটি জাঁকজমকপূর্ণ বিয়ের সাক্ষী থাকল মার্কিন মুলুক। জন্মসূত্রে ভারতীয় বিবাহিত যুগল সমকামী দুই পুরুষ। জমকালো এই বিয়ের অনুষ্ঠানের সমস্ত নিয়মকানুনই ভারতীয় রীতি মেনেই হয়েছে। বিবাহিত এই নবদম্পতি দুজনেই সমকামী। তাঁদের এই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে খোদ মার্কিন মুলুকে উড়ে গিয়েছেন দুই পরিবারের আত্মীয় পরিজনরা।
কি ছিল না বিয়ের অনুষ্ঠানে। মেহেন্দি থেকে শুরু করে সঙ্গীতের অনুষ্ঠান। কোনও কিছুতেই খামতি ছিল না। এছাড়াও প্রত্যেকটি অনুষ্ঠানপর্বে তাঁদের পরনে ছিল দুনিয়ার সব নামকরা ডিজাইনারদের তৈরি করা পোশাক।
ভারতীয় বংশোদ্ভুত সমকামী ওই দুই যুগলের নাম অমিত শাহ ও আদিত্য মাদুরাজু। তাঁদের কথায়, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটাকে একটু বিশেষ ভাবে উদযাপন করতেই এই আয়োজন।
মার্কিন মুলুকের নিউজার্সির বাসিন্দা এই যুগল তাঁদের বিয়ে সেরেছেন শ্রী স্বামী নারায়ন মন্দিরে। সেখানেই সাড়ম্বরে বিয়ের যাবতীয় অনুষ্ঠান পালন করেন তাঁরা।
অমিত-আদিত্যর বিয়েতেও ছিল মেহেন্দির আয়োজন। মেহেন্দির অনুষ্ঠানের সময় আদিত্য ও অমিতের পরনে ছিল ডিজাইনার বোহামের তৈরি স্টাইলিশ কুর্তাসেট। অমিতের পরনে ছিল একটি ধূসর রঙের কুর্তা এবং আদিত্য পরেছিল কালো রঙের কুর্তাসেট।
সঙ্গীতের সময়ও তাঁদের দুজনের পরনে ছিল ম্যাচিং করা কুর্তাসেট। তার ওপর ছিল প্রিন্টেড জ্যাকেট।
শুধু তাই নয়, সাতপাকে বাঁধা পড়ার সময় এই সমকামী দম্পতির পোশাকও নজর কেড়েছে সকলের। তাঁদের দুজনের পরনে ছিল ম্যাচিং করা জরির কাজ করা কুর্তা। সঙ্গে গলায় ছিল লাল রঙের নেকলেস। এককথায় সমকামী এই যুগলের বিয়ে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...