Wednesday, May 13, 2026

জ্যোতি বসু স্মারক সম্মানে সম্মানিত প্রথম মহিলা বাসচালক, এক ক্যারাটে কিড

Date:

Share post:

২০১০-এ বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর পর তাঁর স্বাতন্ত্র্য ধরে রাখতে গঠিত হয় “জ্যোতি বসু মেমোরিয়াল ফাউন্ডেশন ইনস্টিটিউট”৷ প্রতিবছর এই সংস্থা সম্মানিত করে তাঁদের, যাঁরা মাথা নোয়াননি কখনও।

এবছরের নারী দিবসে এই সংস্থা ‘জ্যোতির্ময়ী ২০২০‘ সম্মান জানিয়েছে নিজের কর্মদক্ষতা ও প্রতিভায় উজ্জ্বল রাজ্যের দুই বিরল ব্যক্তিত্বকে৷ কলকাতার প্রথম মহিলা বাসচালক প্রতিমা পোদ্দার এবং ক্যারাটে কিড অন্বেষা নূর-এর হাতে এই সম্মান তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং জ্যোতি বসুর পুত্রবধূ রাখী বসু এবং বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত৷

◾প্রতিমা পোদ্দার :
স্বামী ছিলেন পেশায় বাসচালক । অভাবের সংসার হলেও জুটে যেতো ভাত-কাপড়৷ হঠাৎ দুর্ঘটনায় পঙ্গু হয়ে পড়লেন স্বামী। তখন বাধ্য হয়ে সংসারের ভার তুলে নেন প্রতিমা। স্বামীর পেশা-ই নিজের করে নিলেন৷ কলকাতা পেলো প্রথম মহিলা বাস ড্রাইভার।

◾অন্বেষা নূর:
অনটন তো ছিলোই, সঙ্গে ছিলো মৃগী রোগ৷ এই দুয়ের বিরুদ্ধে লড়তে থাকা অন্বেষা নূর মাত্র ৬ বছর বয়স থেকে ক্যারাটেতে দক্ষ। আজ সে প্রতিবছর এক লক্ষ মেয়েকে আত্মরক্ষার পাঠ দেয় বিনা পারিশ্রমিকে ক্যারাটে শিখিয়ে৷

সংস্থার প্রতিষ্ঠাতা এবং জ্যোতি বসুর পুত্রবধূ রাখী বসু এবং বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের উপস্থিতিতে সংস্থা এঁদের সম্মানিত করল স্মারক এবং ২৫ হাজার টাকা তুলে দিয়ে৷ রাখী বসু বলেছেন, এই দুই নারী আপন শক্তিতে শক্তিমান। তাই জ্যোতি বসুর নামাঙ্কিত এই সম্মান এদের হাতেই মানায়। আর দুই কৃতী বলেছেন, তাঁরা এই সম্মান পেয়ে গর্বিত। এই সম্মানের মর্যাদা রাখতে আজীবন চেষ্টা করবেন৷

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...