Saturday, April 4, 2026

রাজকোটে সেঞ্চুরি করলেন অর্পিত ভাসাভাদা, চাপে বাংলা

Date:

Share post:

বাংলা-সৌরাষ্ট্র রঞ্জি ফাইনালে রাজকোটে সেঞ্চুরি করলেন অর্পিত ভাসাভাদা। ২৫৫ বলে শতরান করেন সৌরাষ্ট্রের এই বাঁ হাতি ব্যাটসম্যান। প্রথম দিনের শেষে ২৯ রানে অপরাজিত ছিলেন অর্পিত। মঙ্গলবার তিনি ও চেতেশ্বর পূজারা বড় রানের দিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন সৌরাষ্ট্রকে। লাঞ্চের পরে অনুষ্টুপ মজুমদারকে বাউন্ডারি মেরে শতরান করে ফেলেন অর্পিত। এই বাঁ হাতি ব্যাটসম্যানের সেঞ্চুরিতে আছে ১১টি বাউন্ডারি । অন্য দিকে পঞ্চাশ করে ফেলেছেন চেতেশ্বর পূজারাও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সৌরাষ্ট্রের রান ৫ উইকেটে ৩৩৯। অর্পিতের (১০৬) সঙ্গে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (৫১)।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...