Monday, March 23, 2026

শুরুতেই দুই উইকেট হারিয়ে রীতিমতো চাপে বাংলা

Date:

Share post:

রাজকোটে রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার সামনে বড়সড় রানের পাহাড় খাড়া করেছে সৌরাষ্ট্র। তৃতীয় দিন লাঞ্চের ঠিক আগে দুই উইকেট হারিয়ে রীতিমতো চাপে বাংলা।
প্রথম উইকেটে ভালই শুরু করেছিলেন দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরন ও শুদীপ ঘরামি। সুদীপকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। কিন্তু বাঁ-হাতি স্পিনার ধর্মেন্দ্র সিং জাডেজার বলে তাঁর ক্যাচ পাকড়াও করেন ফরোয়ার্ড শর্ট লেগে থাকা ফিল্ডার। দলীয় ৩৫ রানে ফেরেন সুদীপ (২৬)। পরের ওভারেই ফেরেন অধিনায়ক অভিমন্যুও (৯)। প্রেরক মানকড়ের বলে এলবিডব্লিউ হন তিনি। ডিআরএস নিয়েও লাভ হয়নি। কারণ, বল ট্র্যাকিং সিস্টেম নেই ডিআরএসে। ফলে লাভ হয়নি।
৪২৫ রানে শেষ হয়েছিল সৌরাষ্ট্রের প্রথম ইনিংস। খেলার যা গতিপ্রকৃতি, তাতে সম্ভবত প্রথম ইনিংসের রানেই ফয়সালা হতে চলেছে ফাইনালের ।

Related articles

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...

আবহাওয়ার তারতম্যে শহরে কাশি-জ্বরের প্রকোপ, কী জানাচ্ছেন চিকিৎসকরা

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শহরে কাশি, সর্দি ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, দিন ও রাতের তাপমাত্রার বড়...