Tuesday, June 23, 2026

সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকদের জন্য সুখবর এসবিআইয়ের

Date:

Share post:

সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকদের জন্য সুখবর, জানাল এসবিআই। আজ অর্থাৎ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসবিআই জানিয়েছে, ‘‘ন্যূনতম মাসিক ব্যালেন্স বজায় না রাখলে যে জরিমানা করা হত তা তুলে নেওয়া হয়েছে সারা দেশের ৪৪.৫১ কোটি এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। বর্তমানে এসবিআই সেভিংস ব্যাঙ্ক গ্রাহকদের মাসিক ন্যূনতম ৩,০০০ টাকা, ২,০০০ টাকা ও ১,০০০ ব্যালেন্স রাখতে হয় যথাক্রমে শহর, শহরতলি ও গ্রামের এসবিআই অ্যাকাউন্টের ক্ষেত্রে।”

এতদিন এই নূন্যতম ব্যালেন্স গুলি না থাকলে কর ছাড়া ৫ থেকে ১৫ টাকা জরিমানা করা হত। কিন্তু এখন তা আর হবে না।
সমস্ত সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে জমা ব্যালেন্সের উপরে ৩ শতাংশ সুদ দেওয়া হবে, জানিয়েছে এসবিআই। এছাড়াও এসএমএস-এর জন্য চার্জ নেওয়াও বন্ধ করছে এসবিআই।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার জানান, “এই ঘোষণা আমাদের গ্রাহকদের আনন্দ দেবে। ন্যূনতম গড় ব্যালেন্সের সমাপ্তি ঘটানো এসবিআইয়ের আরও একটি উদ্যোগ। আমরা বিশ্বাস করি এই পদক্ষেপ গ্রাহকদের ব্যাঙ্কিংয়ের ক্ষমতাপ্রদান করবে এবং এসবিআইয়ে তাঁদের আত্মবিশ্বাসকে আরও বাড়াবে।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...