Tuesday, June 2, 2026

জামিন খারিজ, জেলেই থাকতে হবে কিংবদন্তি রোনাল্ডিনহোকে

Date:

Share post:

বিতর্ক পিছু ছাড়ছে না কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহোর। জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্র ব্যবহারের দায়ে প্যারাগুয়েতে গ্রেফতার হয়েছিলেন তিনি।এবার তাঁর জামিনের আবেদন খারিজ হওয়ায় এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না ওই ব্রাজিলিয়ান ফুটবলার।

ঘটনার সূত্রপাত বেশ কয়েক সপ্তাহ আগে প্যারাগুয়েতে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড রোনাল্ডিনহো ও তাঁর ভাই রবার্তো অ্যাসিস জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্র নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করেছিলেন। এর পরই তাঁদের গ্রেফতার করে পুলিশ।
এর আগে ২০১৮ সালের নভেম্বরে রোনাল্ডিনহোর ব্রাজিলিয়ান পাসপোর্ট বাজেয়াপ্ত করেছিল প্রশাসন। ব্রাজিলের লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল তৈরি করায় তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল এবং পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল। এর পর জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করেন তিনি। রোনাল্ডিনহো এবং তাঁর ভাইয়ের পার্সপোর্টে নাম ঠিক থাকলেও নিজেদের প্যারাগুইয়ান বলে দাবি করেছিলেন তাঁরা।

জানা গিয়েছে, জেলে সর্বোচ্চ সুবিধা ভোগ করছেন দু’বারের ফিফা বর্ষসেরা রোনাল্ডিনহো এবং তাঁর ভাই।বিছানা, ফ্যান ও টিভি রাখা হয়েছে রোনাল্ডিনহোর সেলে। তবে কবে তিনি জেল থেকে ছাড়া পাবেন তা এখনও জানা যায়নি।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...