Sunday, February 22, 2026

বিজেপিতে ন্যূনতম মর্যাদাও নেই, তৃণমূলে ফিরতে চান মুকুল- সঙ্গীরা

Date:

Share post:

নতুন দলে স্বীকৃতির তো প্রশ্নই নেই, ন্যূনতম মর্যাদাটুকুও নেই৷

অথচ অনেক আশা নিয়ে মুকুল রায়ের ডাকে সাড়া দিয়ে দল ছেড়েছিলেন বেশ কিছু পুরনো তৃণমূল নেতা-কর্মী৷ ‘দাদা’-র কথায় নাম লেখান বিজেপিতে৷ ওদিকে নেই নেই করেও কেটেছে প্রায় ৩ বছর৷ এই সময়কালে নতুন দল বিজেপিতে পুরনো এই তৃণমূল নেতা-কর্মীদের কার্যত কেউ পাত্তাই দিচ্ছে না৷
তার ওপর এই নেতা-কর্মীরা চোখের সামনে দেখছেন, তৃণমূলের একদা সেকেণ্ড-ইন-কম্যাণ্ড মুকুল রায়ের মতো নেতাকেই কার্যত মাঠের ধারে বসিয়ে রেখেছে বিজেপি৷ মুকুল রায়ের কপালে জাতীয় কর্মসমিতির সদস্য পদ ছাড়া এখনও পর্যন্ত আর কিছুই জোটেনি। অথচ বার বার বাঘের মুখে তাঁকেই ফেলা হচ্ছে৷ মুকুল বিজেপিতে যোগ দিয়েই তৃণমূল ভাঙার প্রক্রিয়া জবরদস্তভাবে চালু করে দিয়েছিলেন৷ ফলও মিলছিলো৷ একের পর এক পুরসভা হাতছাড়া হচ্ছিলো তৃণমূলের ৷ একাধিক বিধায়কও গেরুয়া-শিবিরে নাম লেখাচ্ছিলেন৷ ঠিক সেই সময়ই রাশ টেনে ধরা হয় মুকুলের৷ বন্ধ হয় দলবদল৷ সেই দায়িত্ব নেন বঙ্গ-বিজেপির সভাপতি স্বয়ং৷ ইতিমধ্যেই যে সব নেতা-বিধায়ক- কাউন্সিলর মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে সামিল হয়েছেন, ধরে নেওয়া হয় এরা সবাই মুকুলের ‘লোক’৷ তাঁদের প্রতি ‘নজর’ কমিয়ে দেয় বিজেপি৷ ওদিকে তৃণমূলের স্থানীয় চাপ বাড়তে থাকে৷ এদিকে মুকুল রায় এবং তাঁর সঙ্গেই দলবদল করে বিজেপিতে আসা নেতা-কর্মীদের নিধিরাম সর্দার করে দেওয়া হয়েছে৷ তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগ দিলেন, তাদের ন্যূনতম ‘প্রোটেকশন কেউ দিলো না৷ ফলে এরা দলে দলেই ফিরে গেলো পুরনো দলে৷ হাতছাড়া হওয়া পুরসভাগুলিও পুনর্দখল করে নিলো তৃণমূল৷ মুকুলের উদ্যোগে ঠাণ্ডা জল ঢেলে দিলো বিজেপি৷

লোকসভা নির্বাচনে যথেষ্ট পরিশ্রম করেছেন মুকুল অ্যাণ্ড কোম্পানি৷ ১৮ আসন লাভের পর সব কৃতিত্ব খেয়ে নেয় বিজেপির আদি নেতারা৷ অথচ এই নেতাদের সিংহভাগ জানেনই না ভোট কীভাবে করতে হয়৷ নির্বাচন পরিচালনার প্রশ্নে এরা মুকুলের নখের যোগ্যও নয়৷ কিন্তু তারাই দলে হিরো’র মর্যাদা পেলেন ৷ মুকুল-কোম্পানি থাকলো তস্য পিছনের সারিতে৷

আসন্ন পুরসভা ভোটে বঙ্গ-বিজেপি ফের বাঘ মারতে ‘শত্রু’-কেই পাঠিয়েছে৷ নির্বাচন কমিটি হয়েছে ৫৭ জনের! তার আহ্বায়ক মুকুল রায়৷ পুরভোটে যে উল্লাস করার মতো ফলাফল হবেনা, তা বিজেপি জানে৷ তাই কাঁধও আগেই স্থির করে রেখেছে৷ নির্বাচন কমিটির আহ্বায়ককেই যে ভোটে খারাপ ফলের জন্য কাঠগড়ায় তোলা হবে, এটা নিশ্চিত ৷ কিন্তু মুকুলের হাতে কোনও ক্ষমতাই দেওয়া হয়নি৷ ক্ষমতা থাকলেই যে মুকুল ম্যাজিক দেখাতেন, এমন একেবারেই নয়৷ তবু মুকুল ও তাঁর অনুগামীরা নতুন দলে সামান্য হলেও সম্মান ও স্বীকৃতি পেতেন! সে দরজাতেও একাধিক তালা ঝুলিয়েছেন রাজ্য নেতারা৷ সব মিলিয়ে, মুকুল রায়ই যেখানে বিজেপিতে ক্রমশ প্রাসঙ্গিকতা হারাচ্ছেন, সেখানে তাঁর অনুগামীরা যে এক পয়সারও সম্মান ও স্বীকৃতি পাবেন না, প্রতি পদেই তা স্পষ্ট হয়ে উঠছে৷

এসব সঙ্গত কারনেই
বিজেপিতে মুকুল রায়ের ডাকে সামিল হওয়া অনুগামীরা হতাশ, বিভ্রান্ত৷ সামনে পুরভোট৷ এই ভোটে ঘরে বসে ভোট দেখা ছাড়া অন্য কাজ বিজেপি দেবেনা৷ তেমন হলে এলাকায় এতদিন ধরে গড়ে তোলা ইমেজ ধ্বংস হবে৷ এনারা পাশাপাশি এটাও জানেন, মুকুলের ‘ঘর-ওয়াপসি’ অসম্ভব হলেও, তাঁদের ঘরে ফেরায় তেমন আপত্তি তৃণমূলে উঠবেনা৷
তাই বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেতা-কর্মীরা শুরু করে দিয়েছেন তৃণমূলে ফেরার চেষ্টা৷ তৃণমূল ‘পুরনো কর্মীদের’ মর্যাদা দিতে আগ্রহ প্রকাশ করায় এই নেতা-কর্মীরা একটু আশার আলো দেখতে পাচ্ছেন৷ বিজেপিতে যোগ দেওয়া মুকুল-অনুগামীরা বিকল্প ভাবছেন৷ বিজেপির হয়ে পুরভোটে নেমে নতুনভাবে শাসকদলের কোপের মুখেও পড়তে চাইছেন না এই নেতাকর্মীরা। মুকুল-অনুগামী প্রাক্তন তৃণমূলীদের অনেকেই পুরনো দলের নেতা-বন্ধুদের সঙ্গে সম্পর্ক মেরামত করতে শুরু করেছেন। আর তৃণমূলে যদি এখনই সেভাবে ঠাঁই না মেলে, সেক্ষেত্রে বিজেপিতে নিষ্ক্রিয় হয়েই থাকতে চাইছেন তারা৷ তাতে একদিকে তৃণমূলকে ইতিবাচক বার্তা দেওয়া যাবে, অন্যদিকে থানা-পুলিশের হাত থেকেও রেহাই মিলবে৷

বিজেপির অভ্যন্তরের মুকুল-অনুগামীরা এই মুহুর্তে যে লাইনে ভাবছেন, তাতে পুরভোটের মুখে কিছুটা হলেও ধাক্কা খাবে গেরুয়া শিবির। এবং এই ধাক্কা খাওয়ার পরিবেশ- পরিস্থিতি বিজেপির নেতারাই ‘সযত্নে’ তৈরি করেছেন৷

spot_img

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...

ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে প্রচারে গিয়ে বিক্ষোভের (Kanthi Protest) মুখে পড়লেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।...