Wednesday, June 24, 2026

মমতার দরাজ প্রশংসায় বিজেপি সাংসদ রূপা

Date:

Share post:

বিজেপির ‘ফায়ার-ব্র্যান্ড’ নেত্রীর গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা৷

রাজনীতিতে সবই সম্ভব৷

বিজেপি সাংসদ তথা মমতার কট্টর বিরোধী
রূপা গঙ্গোপাধ্যায়৷
সব সময়ই তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আক্রমণাত্মক৷ এবার এই অভিনেত্রী- রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাতিই করলেন৷

কী বললেন তিনি ?

◾মমতা বিরোধী নেত্রী হিসেবে খুব ভালো। সংগঠন চালানোর জন্য উনি খুব ভালো। সংগঠন চালানোর গুণগুলো ভালো৷

◾’দিদিকে বলো’ কর্মসূচি খারাপ ছিলো না। প্রচেষ্টাও খারাপ ছিলো না৷
উনি যদি প্রথম দিন থেকে দলের উপর নিয়ন্ত্রণ আনতে পারতেন, তাহলে এদিন আসতো না ৷

◾বিরোধী হলেই সব খারাপ দেখতে হবে, তেমনটা আমি বিশ্বাস করি না’৷

◾আমার মা, বন্ধুবান্ধব ওঁকে ভোট দিয়েছিলেন৷ শিক্ষিত সমাজের লোকেরা ভোট দিয়েছেন।

এর পাশাপাশি অবশ্য মমতার সমালোচনাও করেছেন রূপা৷ কী বলেছেন !

◾উনি প্রশাসক হিসেবে ভালো নয়। ভাল প্রশাসক হতে গেলে পক্ষপাতহীন হতে হয়। কিন্তু সেখানে বারবার পক্ষপাতদুষ্টের প্রমাণ দিয়েছেন।

◾উনি যদি প্রথম থেকে যা করেছেন, যেভাবে কাজ করেছেন, সেটাই যদি করতেন, তাহলে এই পরিস্থিতির মধ্যে যেতে হত না।

◾সিপিএমকে হঠিয়ে ওঁকে অনেক বিশ্বাস করে আনা হয়েছিল। আমার তো এখন সেই সমাজকে প্রশ্ন, বোঝান ওঁকে, উনি কি কারও কথা শোনেন না? এখন বুদ্ধি দেওয়ার জন্য প্রশান্ত কিশোরকে লাগছে কেন ?

পুরভোটের প্রাক্কালে এক সংবাদমাধ্যমে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, এবং অবশ্যই সমালোচনায় করলেন, তা যথেষ্টই ঈঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...