Wednesday, June 24, 2026

চড়ছে পারদ, সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে

Date:

Share post:

ধীরে ধীরে চড়ছে কলকাতার পারদ। অন্যদিকে হোলির পরেই বৃষ্টির ভ্রুকুটি তৈরি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণে ফের বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গ। সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে কিছুটা নীচেই রয়েছে কলকাতায়। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.০ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কলকাতাতেও। মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিমে হিমালয়ে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে। ফলে বুধবার থেকেই আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনার রয়েছে। যার প্রভাব পড়তে পারে বাংলাতেও। হাওয়া অফিস জানিয়েছে এবছর দক্ষিণবঙ্গে তুলনামূলক কম গরম পড়তে পারে। অন্যান্য বছরের তুলনায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, ‘‘মার্চ থেকে মে মাস পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছেই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি হলে ০.৫ ডিগ্রী বেশি থাকবে। ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম হলেও হতে পারে কিন্তু এর চেয়ে খুব বেশি হওয়ার সম্ভাবনা কম। উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৫ থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। যা অন্যান্য বছরের তুলনায় বেশি উষ্ণ।’’

আরও পড়ুন-মমতার দরাজ প্রশংসায় বিজেপি সাংসদ রূপা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...