Wednesday, June 24, 2026

যথাসময়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেব: কমল নাথ

Date:

Share post:

মধ্যপ্রদেশের মহা-সংকট কাটিয়ে ওঠা যাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী কমল নাথ। তিনি বলেন, যথাসময়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেব। রাজ্যে পাঁচ বছরই চলবে কংগ্রেস সরকার। সূত্রের খবর, ভোপালে মুখ্যমন্ত্রীর বাসভবনে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে হাজির ছিলেন ৮৮ জন বিধায়ক, নিশ্চিতভাবেই তা কংগ্রেসের পক্ষে উদ্বেগের। এবার এই বিধায়কদেরও নিরাপদে রাখতে কংগ্রেস শাসিত ভিনরাজ্যে পাঠানো হচ্ছে। এদিকে কমল নাথের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যে ছজন মন্ত্রী বেঙ্গালুরুর রিসর্টে লুকিয়ে রয়েছেন তাঁদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে রাজ্যপাল লালজি ট্যান্ডনকে চিঠি দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...