Saturday, April 4, 2026

রোদ্দুর রায়ের বিরুদ্ধে এবার অভিযোগ শ্রীরামপুর থানায়

Date:

Share post:

রবীন্দ্রনাথের গানে একের পর এক অশ্লীল শব্দ যোগ করেছেন তিনি। এবার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হলো রোদ্দুর রায়ের বিরুদ্ধে। এর আগে বুধবার বেলেঘাটা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ শ্রীরামপুর থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হয়েছে, রবীন্দ্রসঙ্গীতকে বিকৃতি করে অশ্লীল ভাষায় গান গাওয়া হয়েছে, তার জন্যই এই অভিযোগ দায়ের করা হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের গানকে বিকৃত করে বাংলার মানুষের মাথা নিচু করছেন ওই ব্যক্তি। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, তাই অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...