Tuesday, June 23, 2026

দেবী রূপে পূজিত হন মুখ্যমন্ত্রী, কোথায় জানেন?

Date:

Share post:

বাড়িতে মূর্তি বসিয়ে দেবদেবীর পুজো অনেকেই করেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীও দেবী রূপে পূজিত হন এই বাংলায়। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সুদর্শন রায়। নিজের বাড়িতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগবান রূপে পুজো করেন তিনি। ৭৮বছরের এই বৃদ্ধ নিজের বাড়িতেই লক্ষাধিক টাকা খরচ করে শ্বেত পাথরের মূর্তি গড়েছেন মুখ্যমন্ত্রীর। কাঁসর-ঘন্টা বাজিয়ে, শঙ্খধ্বনির মাধ্যমে রোজই ভগবানের ন্যায় সেই মূর্তিতে পুজো করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র রাজনীতির সময় থেকেই তাঁর ভাবধারায় অনুপ্রাণিত ভূপতিনগরের সুদর্শন রায় । ছাত্র রাজনীতি, কেন্দ্রের মন্ত্রীর পথ পেরিয়ে আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। বিশ্বাস, শ্রদ্ধায় ক্রমেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভগবানের আসনে বসিয়েছেন সুদর্শন রায়। রোজ বাগানের ফুল দিয়ে ওই মূর্তিতে পুজো দেন তিনি। সকাল, দুপুর ও সন্ধ্যায় অন্যান্য গৃহদেবতার সঙ্গে সুদর্শন রায় নিজেই পুজো করেন মুখ্যমন্ত্রীকে। প্রতিবেশীরাও এই পুজো দেখতে ভিড় জমান তাঁর বাড়িতে।
তবে শুধু পুজো করাই নয়, একটি সুপ্ত বাসনাও রয়েছে তাঁর মনে। সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখতে চান সুদর্শন রায়। পাড়ার অনেককেই সেকথা তিনি জানিয়েছেন। কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে তাঁর এই আবদার পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে খোঁজ-খবর শুরু করা হয়েছে।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...