Wednesday, June 24, 2026

রোদ্দুরের বিরুদ্ধে কালীঘাটেও এফআইআর

Date:

Share post:

ধারাবাহিক ভাবে রবীন্দ্র গান নিয়ে অশ্লীলতার কারণে এবার কালীঘাট থানায় এফআইআর দায়ের। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এফআইআর দায়ের করে রোদ্দুর রায়ের নামে ‘অসামাজিক জীবটি’র গ্রেফতারের দাবি জানিয়েছে। রবীন্দ্র গানে অশ্লীল গালাগালি ঢুকিয়ে বেশ কিছুদিন ধরে এই ‘অসামাজিক জীবটি’ সোশ্যাল নেটওয়ার্কে বেসুর-বেতালা গান আপলোড করা শুরু করে। তার অশ্লীলতায় প্রভাবিত হয়ে রবীন্দ্রভারতীর বসন্ত উৎসবে বেশ কিছু যুবক-যুবতী শরীরে-গেঞ্জিতে সেই অশ্লীল শব্দ লিখে ছবি তোলে। এমনকী মালদহের স্কুল পড়ুয়ারা সেই অশ্লীল গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে। তারপরই শুরু হয় নেটিজেনদের প্রতিবাদ। বেলেঘাটা থানা থেকে শুরু, এবার কালীঘাট থানায় এফআইআর। সকলেই চান রোদ্দুর রায়ের গ্রেফতার।

 

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...