Saturday, April 4, 2026

বিমার সুবিধা মিলবে করোনা আক্রান্তদের

Date:

Share post:

করোনা আক্রান্তরা এবার পাবেন বিমার সুবিধা। করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। দেশে আক্রান্তের সংখ্যা ৭৩। এই পরিস্থিতিতে দেশের সমস্ত বিমা সংস্থাকে নোটিস পাঠাল ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএ)।

আইআরডিএ-এর ওই নির্দেশিকায় বলেছে, নভেল করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে যদি যাঁদের বিমা করা রয়েছে, তাহলে তাঁর খরচ বিমা সংস্থাকে বহন করতে হবে। গত ৪ মার্চ জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ওই দিন থেকেই তা কার্যকর করতে হবে। কেউ যদি হাসপাতালে ভর্তি হওয়ার আগে কোয়ারেন্টাইনে থাকেন তাহলে সেই খরচও বহন করতে হবে বিমা সংস্থাগুলিকে। এতদিন পর্যন্ত বিমা সংস্থাগুলি যে যে রোগের জন্য কভারেজ দিত সেই তালিকায় করোনা ছিল না। কিন্তু এই অবস্থায় যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইআরডিএ।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...