Saturday, April 4, 2026

নিরাপত্তার দাবি তুলে শেষ মুহূর্তে ভোপাল ফেরার পরিকল্পনা বাতিল বিদ্রোহীদের

Date:

Share post:

ঠিক ছিল শুক্রবার সন্ধের মধ্যেই বেঙ্গালুরু থেকে ভোপাল ফিরবেন মধ্যপ্রদেশের ১৯ বিদ্রোহী কংগ্রেস বিধায়ক। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পথেই এরা সবাই কংগ্রেস ত্যাগের ঘোষণা করেছেন এবং বিধানসভার স্পিকার নর্মদাপ্রসাদ প্রজাপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। স্পিকারের বক্তব্য, তাঁর কাছে ব্যক্তিগতভাবে এসে পদত্যাগপত্র পেশ করতে হবে এবং জানাতে হবে তাদের উপর সদস্যপদ ছাড়ার কোনও চাপ নেই। স্পিকারের নির্দেশে হাজির থাকার জন্য এদিন বিদ্রোহী বিধায়কদের ফিরে আসার কথা থাকলেও বেঙ্গালুরু বিমানবন্দর থেকে তাঁরা ফের রিসর্টে ফিরে আসেন। বিদ্রোহী বিধায়কদের বক্তব্য, ভোপালে তাঁদের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন। তাঁরা খবর পেয়েছেন, মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মত বহু কংগ্রেস কর্মী লাঠিসোটা হাতে ভোপাল বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছেন। ভোপালে তাঁদের যথাযথ নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য স্পিকারকে চিঠি লিখে সিআরপিএফ মোতায়েনের দাবি জানিয়েছেন বিদ্রোহী বিধায়করা। তাঁদের বক্তব্য, নিরাপত্তা নিশ্চিত হলেই ফেরা সম্ভব।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...