Thursday, June 25, 2026

ভারতে করোনা আক্রান্ত ১০ জন এখন সুস্থ

Date:

Share post:

আতঙ্কের মধ্যেও সুখবর। ভারতে করোনা আক্রান্তদের মধ্যে ১০ জন সুস্থ হয়ে উঠেছেন। এপর্যন্ত মোট আক্রান্ত ৮১ জনের মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের। সুস্থ ১০। ফলে আক্রান্তের সংখ্যাটি কমে হয়েছে ৭০। এদিকে ১৪ দিনের কোয়ারানটিনের মেয়াদ শেষে উহান ফেরত ভারতীয়রা পশ্চিম দিল্লির ছায়ালের ইন্দো-তিব্বতি বর্ডার পুলিশের ক্যাম্প থেকে বাড়ি ফিরছেন। ক্যাম্প থেকে বেরনোর সময় প্রত্যেকের হাতে ছিল ফিটনেস সার্টিফিকেট ও একটি করে রক্তগোলাপ। কোয়ারানটিন ক্যাম্পের ব্যবস্থাপনা ও চিকিৎসকদের নিয়মিত নজরদারির বন্দোবস্ত নিয়ে তারা সকলেই উচ্ছ্বসিত।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...