Wednesday, June 24, 2026

পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের বচসা, আটক ১৮

Date:

Share post:

শুক্রবার দুপুর থেকে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আপার প্রাইমারি টেট উত্তীর্ণরা। তাঁদের দাবি, টেট পরীক্ষায় পাশ করেও মিলছে না চাকরি। কাউন্সেলিং হয়ে গেলেও নিয়োগ করা হয়নি তাঁদের। বিক্ষোভ চলাকালীন ১৮ জনকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ।

আন্দোলনকারীরা জানান, মেরিট লিস্ট অনুযায়ী শিক্ষক নিয়োগ হচ্ছে না। তাঁদের অভিযোগ, মেরিট লিস্টের শেষে নাম থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট বিষয়ে নিয়োগ করা হয়েছে অনেক চাকরিপ্রার্থীকে। এমনকী যাঁদের মেরিট লিস্টে নাম নেই তাঁরাও চাকরি পেয়ে যাচ্ছেন। এই বিষয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা করলেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ তাঁদের।

এদিন অবস্থান চলাকালীন ময়দান থানার পুলিশ গিয়ে তাঁদের উঠে যেতে বলেন। কিন্তু বিক্ষোভ চালিয়ে যাওয়া হবে সাফ জানিয়ে দেন চাকরিপ্রার্থীরা। শেষমেষ ১৮ জন আন্দোলনকারীকে আটক করে লালবাজারে নিয়ে যান কর্তব্যরত পুলিশ অফিসাররা। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়নি।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...