Friday, April 3, 2026

করোনা নিয়ে আজ থেকে ‘ডেইলি ব্রিফিং’ করবে কেন্দ্র

Date:

Share post:

এখন থেকে রোজ করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করে দেশের পরিস্থিতি জানানো হবে। আক্রান্তের সংখ্যা, চিকিৎসার ব্যবস্থা, অন্য দেশ থেকে ভারতীয়দের ফেরানো ও সংক্রমণ মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশ সহ এই বিষয় সম্পর্কিত তথ্য বিনিময় হবে। কেন্দ্রের মোট পাঁচটি মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের অফিসাররা ডেইলি ব্রিফিং করবেন। করোনা নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে সার্বিক সমন্বয়ের কাজ করছে স্বাস্থ্য, বিদেশ, অসামরিক বিমান চলাচল, অর্থ ও বাণিজ্য মন্ত্রক। এদিকে কর্ণাটকের কালবুর্গিতে সৌদি আরব ফেরত এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। করোনায় এটাই প্রথম মৃত্যু ভারতে। এই ঘটনার পর মৃত ব্যক্তির পরিবারের সদস্য ও পারিবারিক চিকিৎসকদেরও কোয়ারানটিনে রাখা হয়েছে। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭২।

আরও পড়ুন-করোনা সংক্রমণকে মহামারী ঘোষণা করল কেজরিওয়াল সরকার

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...