Friday, June 12, 2026

একজন করোনায় আক্রান্ত, বাকি ৭০০ জনকে কোয়ারেন্টাইন করল নয়ডার অফিস

Date:

Share post:

নয়ডার লেদার ম্যানুফাকচারিং কোম্পানিতে এক কর্মীর শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস। যার জেরে ওই কারখানার ৭০০ জন কর্মী নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইন হয়ে আছেন।
করোনায় আক্রান্ত ৪৬ বছরের ওই ব্যক্তি দিল্লির বাসিন্দা। কিছুদিন আগে তিনি সুইজারল্যান্ড ও ইতালি সফরে গিয়েছিলেন। বিদেশেই ওই ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছিল বলে চিকিৎসকদের ধারণা। তিনি এখন দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি আছেন। ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পরেই পুরো কারখানাকে জীবাণুমুক্ত করা হয়েছে।
৭০০ জন কর্মীকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা বলেছে কারখানা। ইতিমধ্যে করোনার জেরে স্থগিত করা হয়েছে একাধিক খেলা। শুক্রবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া বলেন, “ক্রিকেট খেলা দেখতে অনেকে জড়ো হন। কে কোথা থেকে আসছেন তা জানার উপায় নেই। একজনের করোনাভাইরাস সংক্রমণ হলেই অনেকের দেহে ছড়িয়ে পড়তে পারে।” করোনাভাইরাসের থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন দেশ যৌথভাবে খরচ করছে ১৩ হাজার কোটি ডলার। যদিও ট্রাম্প প্রশাসন এবং জার্মানি এখনও পর্যন্ত বড় কোনও পদক্ষেপ নেয়নি।

আরও পড়ুন-করোনা আতঙ্ক: নিষেধ-নির্দেশিকা সুপ্রিমকোর্ট থেকে বিধানসভা

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...