Wednesday, June 24, 2026

করোনা সংক্রমণ রুখতে দূর থেকে নমস্কার, পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে তৎপর রাজ্য সরকার। আগেই করোনাভাইরাসে রোধে নবান্নে বৈঠক করে সতর্কবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে করোনা রুখতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দেন, সর্দি-কাশি হলেই করোনা বলে ভয় পাওয়ার প্রয়োজন নেই। কারণ, সব ভাইরাস করোনা নয়।
এরপরেই করোনা সংক্রমণ রুখতে কী ব্যবস্থা নেওয়া উচিত তা জানান মমতা। হাঁচি পেলে কী ভাবে মুখ ঢাকবেন বা কী দিয়ে মুখ মুছবেন, কতটা দূরত্বে থেকে কারও সঙ্গে কথা বলবেন, তারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,“যতদিন না করোনাভাইরাসের আতঙ্ক কাটচ্ছে, কারও সঙ্গে হাত মেলাব না। নমস্কার করুন। কমপক্ষে পাঁচ মিটার দূর থেকে কথা বলুন। তাহলে দেখবেন আপনারটা কেউ নেবে না আর আপনিও কারওটা নেবেন না।”
একই সঙ্গে বারবার জল খাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভাইরাস সংক্রমণ রুখতে একঘণ্টা অন্তর ২০ সেকেন্ড সাবান দিয়ে ভালো করে হাত ধোওয়া উচিত। কাঁচা সবজি না খেয়ে ভালো করে রান্না করা খাবার খাওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, করানোয় সবচেয়ে উদ্বেগের বিষয় হল এর কোনও ওষুধ বেরোয়নি। তবে, সতর্কতা বজায় রাখলে এই সংক্রমণ এড়ানো সম্ভব।

আরও পড়ুন-করোনা নিয়ে আজ থেকে ‘ডেইলি ব্রিফিং’ করবে কেন্দ্র

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...