Tuesday, April 7, 2026

আয়লানের মৃত্যু: ৩ দোষীর ১২৫ বছরের কারাবাস

Date:

Share post:

সমুদ্র সৈকতে নীল জিন্সের প্যান্ট আর লাল গেঞ্জি পরে ফুটফুটে এক শিশুর মুখ থুবড়ে পড়ে রয়েছে। ২০১৫ সালের ২ সেপ্টেম্বর। আয়লান কুর্দির সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

একরত্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবি ওঠে বিশ্ব জুড়ে। প্রায় পাঁচ বছর বাদে ছোট্ট আয়লান কুর্দির মৃত্যুর ঘটনায় জড়িত ৩ পাচারকারীকে চরম সাজা শোনাল তুরস্কের এক আদালত। অভিযুক্ত ৩ জনকে ১২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিরিয়ার কোবান শহরে থাকত আয়লানের পরিবার। আইএস জঙ্গিদের হাত থেকে বাঁচতে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন আয়লানের বাবা। কিন্তু কানাডা সরকার সেই আর্জি নাকচ করে দেয়। পরিবারকে সুরক্ষিত রাখতে কোবান শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পাচারকারীদের সাহায্য নিয়ে তুরস্ক হয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করেন আয়লানের বাবা। আচমকাই ভূমধ্যসাগরে ডুবে যায় আয়লানদের নৌকা। সমুদ্র সৈকতে পড়ে থাকতে দেখা যায় আয়লান, তার পাঁচ বছরের দাদা এবং মায়ের মৃতদেহ। প্রাণে রক্ষা পান আয়লানের বাবা সহ চারজন। চলতি সপ্তাহে তুরস্কের দক্ষিণাঞ্চলের আদানা প্রদেশ থেকে ৩ পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার বদ্রাম হাই ক্রিমিনাল আদালতের বিচারক আয়লানদের হত্যার অভিযোগে ৩ পাচারকারীকেই ১২৫ বছর করে কারাদণ্ড দেন।

আরও পড়ুন-করোনাভাইরাস: ১০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রাক্তন মার্কিন আধিকারিকের

Related articles

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...