Monday, April 6, 2026

কোচবিহারের পুরপ্রধানকে কটাক্ষ করে প্রচার শুরু বিজেপির

Date:

Share post:

কোচবিহারের পুরপ্রধানকে ‘চোর’ সম্মোধন করে দেওয়াল লিখল বিজেপি। দেওয়াল লিখনের মাধ্যমে ছড়া কেটে প্রচার শুরু করেছে বিজেপি। কোচবিহার পুরসভার ১ নম্বর ওয়ার্ডে এই ধরনের দেওয়াল লিখন চোখে পড়ছে সাধারণ মানুষের। এমনকী সাধারণ মানুষকে গায়ের জোরে বিভ্রান্ত করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে ওই দেওয়াল লিখনে।

কোচবিহার পুরসভার একাধিক দুর্নীতির অভিযোগ ও স্বজনপোষণের অভিযোগকে কার্যত প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিজেপি। সম্প্রতি কোচবিহার পুরসভায় কাউন্সিলরদের পরিবারের পরিজনকে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, স্বচ্ছ পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত তা মেলেনি। কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতি রাভা বলেন, ‘‘কোচবিহার পুরসভার পুরবোর্ড চোরেদের আখড়া। পুরপ্রধান এক নম্বর চোর। এই চোরদের সঙ্গে মানুষ নেই। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নিজেদের পাশে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কাউন্সিলর।এর যোগ্য জবাব মানুষ নির্বাচনে দিয়ে দেবে।’’ তিনি আরও বলেন, ‘‘এই দুর্নীতির অবসানের জন্য বিজেপি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। একইসঙ্গে পরিষেবায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। আমরা এখনও পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক প্রার্থী নিয়ে চিন্তাভাবনা করিনি। পদ্মফুল চিহ্নকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’’

আরও পড়ুন-করোনা আতঙ্ক: পরীক্ষা স্থগিত বিশ্বভারতীতে

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...