Wednesday, June 24, 2026

করোনা আতঙ্ক: পরীক্ষা স্থগিত বিশ্বভারতীতে

Date:

Share post:

করোনাভাইরাসের জেরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বিদেশী পড়ুয়া ছাড়া অন্য সব পড়ুয়াদের হস্টেল ছাড়তে বলা হয়েছে। করোনায় সতর্কতার জন্য ৫ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক নির্দেশিকা পাঠায়। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি সভা ডাকে। সেখানেই সিদ্ধান্ত হয় আপাতত স্থগিত রাখা হল পরীক্ষা।

শুক্রবারের জরুরি সভায় উপস্থিত ছিলেন ভবনের অধ্যক্ষ, কর্মসচিব, পরীক্ষা বিভাগের আধিকারিক, ও পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক, উর্ধ্বতন স্বাস্থ্য আধিকারিক এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সিদ্ধান্ত হয়, ১৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যে পরীক্ষাগুলি ছিল তা পরবর্তী বিজ্ঞপ্তি জারি করা পর্যন্ত স্থগিত থাকবে। ফের ৩১ মার্চ গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হস্টেলও। বিজ্ঞপ্তিতে বিদেশী পড়ুয়া ছাড়া বাকিদের হস্টেলে থাকতে নিষেধ করা হয়েছে। বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সেমিনার, ওয়ার্কশপও।

আরও পড়ুন-করোনার জেরে মাস্ক- স্যানিটাইজারের আকাল, কালোবাজারি রুখতে তৎপর কেন্দ্র

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...