Saturday, June 13, 2026

সম্মুখ সমরে সব্যসাচী আর তৃণমূল কাউন্সিলর

Date:

Share post:

বাড়ি বাড়ি প্রচারে নেমে সম্মুখ সমরে বিজেপি-তৃণমূল। তুমুল উত্তেজনা। ঘটনাস্থল কসবার পূর্বপাড়া এলাকা।

১০৭ নম্বর ওয়ার্ড। সকাল ১০.৪৫ মিনিট। বাড়ি বাড়ি প্রচারে সদ্য বিজেপিতে আসা সব্যসাচী দত্ত। গাছ কাটা নিয়ে মামলা। সে নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ সব্যসাচীর সামনে। তার মাঝেই বোঝাচ্ছেন এনআরসি-সিএএ।আর সে কথা শুনেই ছুটে এলেন সব্যসাচীর প্রাক্তন সহকর্মী, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। শুরু হলো বাদানুবাদ। সব্যসাচী দলীয় জনা কুড়ি কর্মী আর জনা কয়েক রক্ষীদের নিয়ে বসে পড়লেন রাস্তার ধারে। পাশাপাশি সুশান্ত তাঁর বিশাল সমর্থকদের নিয়ে তাঁর সামনে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই আসে পুলিশ। দীর্ঘ বাদানুবাদের পর অবশ্য অশান্তি এড়ানো সম্ভব হয়।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...