Saturday, April 4, 2026

আইসক্রিম ট্রিট নিতে অস্বীকার, সদ্য এমবিবিএস পাশ ছাত্রের হাতে খুন যুবক !

Date:

Share post:

পরীক্ষায় পাশ করার আনন্দ এভাবে বিষাদে পরিণত হবে, তা কে জানতো? তাও আবার আইসক্রিম ট্রিট দেওয়ার ঘটনায়। কিন্তু বাস্তবে এমনই মর্মান্তিক ঘটনা দেখল দিল্লির রোহিনী নগর। ঘটনার সূত্রপাত ট্রিট দেওয়া নিয়ে।সদ্য এমবিবিএস পাশ করেছিল বছর সাতাশের লক্ষ্য। সেই আনন্দে নিজের দাদা ও বন্ধুদের নিয়ে আইসক্রিম খেতে গিয়েছিল সে।সেই দোকানেই দাঁড়িয়ে ছিল অমিত শর্মা নামে অন্য এক যুবক ও তার দুই বন্ধু।পরীক্ষায় পাশ করার আনন্দ অপরিচিতদের সঙ্গেও ভাগ করে নিতে চেয়েছিল লক্ষ্য। তাই অমিত ও তার বন্ধুদের আইসক্রিমের ট্রিট দিতে চায় সে। কিন্তু অমিত ও তার বন্ধুরা তা নিতে অস্বীকার করায় রেগে অগ্নিশর্মা হয়ে ওঠে লক্ষ্য।
এরপরই শুরু হয় বচসা। মুহূর্তে তা গড়ায় হাতাহাতিতে। ঘটনাস্থলেই লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয় অমিত শর্মা নামে ওই যুবককে।লক্ষ্য নামে ওই যুবক, তার দাদা করণ ও তার দুই বন্ধু ধিরাজ ও অবিনাশকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত করণ একটি মোটর ফার্মে সেলস এগজিকিউটিভের কাজ করত। এছাড়া বাকি দুই অভিযুক্ত ধিরাজ ও অবিনাশ কাজ করতেন অন্য একটি মোটর ফার্মে।
ঘটনার দিন রাত সাড়ে বারোটা নাগাদ ওই আইসক্রিমের দোকানের সামনে লাঠি সোটা নিয়ে হাজির হয় লক্ষ্য সহ ওই চার যুবক। এরপরই অমিত সহ তার বন্ধুদের ওপর চড়াও হয় তারা। হামলায় মাথায় গুরুতর চোট পান অমিত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তদন্তে নেমে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...