Thursday, June 25, 2026

স্বস্তির খবর: করোনা সংক্রমণ নেই, বেলেঘাটা আইডি থেকে ছাড়া পেলেন সকলে

Date:

Share post:

করোনা সংক্রমণ নেই। বেলেঘাটা আইডি হাসপাতালে থেকে ছাড়া হল সকলকে। শুক্রবার, নোভেল করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৪ জনকে। তাঁদের মধ্যে একজন পেরুর বাসিন্দা। শুক্রবারই ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার, রিপোর্টে জানা যায়, কারোরই করোনা সংক্রমণ হয়নি।
শুক্রবারই ন’মাসের শিশু-সহ আরও ৩ জন ভর্তি হয়েছিলেন বেলেঘাটা আইডি-তে। সদ্যই কুয়েত থেকে ফিরেছেন তাঁরা। তবে, তাঁদের শরীরে করোনার কোনও লক্ষ্মণ নেই বলে আগেই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবুও ২৪ঘণ্টা আইসোলেশনে রাখা হয়। এরপর শনিবার দফায় দফায় ৭ জনকে বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বেলেঘাটা আইডি হাসপাতালে মোট ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বস্তির খবর এই যে, কারও শরীরেই নোভেল করোনাভাইরাসের নমুনা পাওয়া যায়নি।

আরও পড়ুন-করোনায় মৃতদের পরিবার পিছু ৪ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...