Saturday, April 4, 2026

সন্দেহ করোনা: মালদহে আইসোলেশনে ৭, চালু আরও নতুন ওয়ার্ড

Date:

Share post:

করোনার আতঙ্ক এবার মালদহে। করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ৭ জনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসাধীন ওই ৭ জন মালদহ শহরের বাসিন্দা।

এদিকে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নতুন এক নির্দেশিকা পাঠানো হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে আরও ৫০ বেডের একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হচ্ছে মালদহ মেডিক্যালে। ইতিমধ্যেই জেলা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। শুক্রবার, স্বাস্থ্য দফতর ও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেন জেলা শাসক। নতুন আরও একটি আইসোলেশন ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকেই মালদহ মেডিক্যালের নতুন সুপার স্পেশালিটির একটি বিভাগে ৫০ বেডের আরও একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হচ্ছে। সেখানে মহিলাদের জন্যে থাকছে ১৫ টি ও পুরুষদের জন্য থাকছে ৩৫ টি বেড। চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য কর্মীদের বিশেষ দল এই ওয়ার্ডের তত্ত্বাবধানে থাকছেন।

আগেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আটটি বেডের আইসোলেশন ওয়ার্ড করা হয়েছিল। ৭ জন আইসোলেশনে থাকায় চিন্তায় জেলা স্বাস্থ্য দফতর। এদিকে মালদহ বাংলাদেশ সীমান্ত হওয়ায় চিন্তা আরও বাড়িয়েছে। বিএসএফের সাহায্যে মহদিপুর সীমান্ত সহ বিভিন্ন সীমান্তে কাজ করছে মেডিক্যাল টিম। বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের শরীর পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন-স্বস্তির খবর: করোনা সংক্রমণ নেই, বেলেঘাটা আইডি থেকে ছাড়া পেলেন সকলে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...