Tuesday, June 23, 2026

করোনা আতঙ্ক : আইপিএল পিছনোর সিদ্ধান্তকে স্বাগত, সৌরভের প্রশংসায় গাভাসকর

Date:

Share post:

করোনার জেরে স্থগিত রাখা হয়েছে বহু টুর্নামেন্ট। পিছিয়েছে আইপিএল। বাতিল হয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজও। তবে এই করোনার জেরে সৌরভ গাঙ্গুলির ভারতীয় ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা।

আইপিএল ম্যাচ পিছনো নিয়ে সুনীল গাভাসকর জানিয়েছেন, ‘বোর্ডকে অসংখ্য ধন্যবাদ। খুব ভাল সিদ্ধান্ত। মানুষের স্বাস্থ্য এবং দেশের অবস্থা সবার আগে। করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে এই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। হাজার হাজার মানুষ স্টেডিয়ামে আসে। লবি এবং বিমানবন্দরে প্রচুর মানুষ জড়ো হয়। তাই যে–কোনওভাবে এই ভাইরাস ছড়াতে পারে। সেটা মাথায় রেখেই বলছি, খুব প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।’

এরপর মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে হরভজন সিং বিসিসিআই বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘ এখন আইপিএল করলে অনেক মানুষের স্বাস্থ্য নিয়ে আপস করা হত। হোটেল, বিমানে অনেকের সংস্পর্শে আসতে হত। স্বাস্থ্য সবার আগে। তাই বোর্ড একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’

আরও পড়ুন-টিকটক করে চাকরি হারানো কনস্টেবল এখন তারকা

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...