Wednesday, June 24, 2026

টিকটক করে চাকরি হারানো কনস্টেবল এখন তারকা

Date:

Share post:

থানার ভিতরে হিন্দি গালের তালে নেচে একটি ভিডিও তৈরি করে নিজের চাকরি হারিয়েছিলেন মহিলা পুলিশ কনস্টেবল অর্পিতা চৌধুরী। তবে এখন তিনি তারকা। কারণ তিনি এখন মডেল। তার টিকটক ভিডিও গুলি সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে লক্ষাধিক ফলোয়ার রয়েছে তাঁর। সম্প্রতি অর্পিতার একটি গানের ভিডিওর ভিউ এখন ১৬ মিলিয়ন ছাড়িয়েছে। পুলিশের চাকরি হারানোর পর অর্পিতা চৌধুরী এখনও পর্যন্ত চারটি অ্যালবামে কাজ করেছেন। আর সবগুলি এখন হিট।

তবে এমন জনপ্রিয়তা পেয়েও অর্পিতার মনে রয়েছে দুঃখ। এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদমাধ্যমকে অর্পিতা জানান, ‘আমি এখন সেলিব্রেটিতে পরিণত। কিন্তু তাতে কী! বাবার স্বপ্ন তো আর পূরণ হচ্ছে না। আমাকে খাকি উর্দিতে দেখতে চেয়েছিলেন বাবা। তার সেই স্বপ্ন পূরণও হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই জীবন অন্যদিকে মোড় নিল।’ তবে এখন নিজের ইচ্ছে অনুসারে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে বলে জানান অর্পিতা।

আরও পড়ুন-করোনা আতঙ্কের জের ট্রেন যাত্রায়

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...