Thursday, April 9, 2026

ম্যাচের মধ্যেই ক্রিকেটারের শরীরে করোনার উপসর্গ

Date:

Share post:

করোনা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। এই ভাইরাসের জেরে বহু ম্যাচ স্থগিত রাখার নির্দেশ রয়েছে। বাতিল হয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজও। কোভিড-১৯ এর আতঙ্ক ছড়িয়েছে অস্ট্রেলিয়ায়ও। এরই মধ্যে  অস্ট্রেলিয়ার পেসার রিচার্ডসন আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। কিন্তু এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি, জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন কোভিড-১৯-এর উপসর্গ দেখা দিল লকি ফার্গুসনের শরীরে। প্রায় সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হল লকিকে। তাঁকে পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে পাঠানো হয়।

চিকিৎসকরা ফার্গুসনকে ২৪ ঘণ্টা আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছেন। ফার্গুসন করোনা আক্রান্ত কিনা তা নিয়ে দলে আতঙ্ক ছড়িয়েছে। এমনকী  লকি ফার্গুসনের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় পুরো সিরিজই বাতিল করা হয়েছে।

শুক্রবার গভীর রাত পর্যন্ত ফার্গুসনের শারীরিক পরিস্থিতির বিষয়ে টুইট করে ক্রিকেট নিউজিল্যান্ড। লকিকে ২৪ ঘণ্টা হোটেলের ঘরে আইসোলেশন-এ রাখা হয়েছিল। পরে জানানো হয়, লকি করোনায় আক্রান্ত নন। তবে তাঁর গলায় সংক্রমণ হয়েছিল। আপাতত তাঁকে দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন-করোনা আতঙ্ক : আইপিএল পিছনোর সিদ্ধান্তকে স্বাগত, সৌরভের প্রশংসায় গাভাসকর

Related articles

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...